মূল কনটেন্টে যান
পেছনের গল্প · The Story Behind

যাঁর স্বপ্নে আজ হাজারো পরিবারের ঠিকানা

ভাড়ার ঘরে স্বপ্ন দেখা হাজারো মানুষের কষ্টের সঞ্চয় যাঁর হাতে আমানত — তিনি আমাদের প্রিয় হাফেজ মাওলানা মুফতি কামরুল হাসান

হাফেজ মাওলানা মুফতি কামরুল হাসান
কামরুল হাসান
প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক · প্রমিস গ্রুপ

কে এই মানুষ — যাঁর সাফল্যের জন্য দেশ-বিদেশের হাজারো মানুষ মন থেকে দু'আ করেন, যেন তিনি তাঁর স্বপ্ন পূরণ করতে পারেন? কারণ তাঁর স্বপ্ন পূরণ হলেই যে পূরণ হয় হাজারো পরিবারের স্বপ্ন।

কেউ প্রবাসের কষ্টার্জিত আয়, কেউ সারা জীবনের সঞ্চয়, কেউ বা শখের গহনা বিক্রির টাকা — এক টুকরো নিজের ঠিকানার আশায় তাঁরই হাতে আমানত রেখেছেন। সমাজের নানা শ্রেণি-পেশা, নানা প্রান্তের হাজারো মানুষের আস্থা আর ভালোবাসার এই একটিই নাম — যে নামের সাথে মিশে আছে বিশ্বাস, সততা ও হাজারো পূরণ হওয়া স্বপ্ন

পরিচিতি এক নজরে

পিতা
মরহুম হারেছ শেখ
মাতা
ফয়জরা খাতুন
গ্রাম
উত্তর চন্ডিবরদী
থানা
সালথা
জেলা
ফরিদপুর
জন্ম
১৭ জুলাই ১৯৮৬ · বৃহস্পতিবার
দুই দশকের পথচলা

মাইলফলকে গাঁথা একটি স্বপ্নযাত্রা

একটি গ্রামের সাধারণ ছেলে থেকে হাজারো পরিবারের আস্থার নাম — প্রতিটি ধাপে পরিশ্রম, সততা আর আল্লাহর রহমত।

১৯৮৬

জন্ম — ফরিদপুর

১৭ জুলাই ১৯৮৬, বৃহস্পতিবার — ফরিদপুরের সালথা থানার উত্তর চন্ডিবরদী গ্রামে জন্মগ্রহণ। শৈশব থেকেই দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও অধ্যবসায়ের পথচলা শুরু।

শৈশব

প্রাথমিক শিক্ষা

বল্লভদী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন; এরপর মুকসুদপুর এস জে উচ্চ বিদ্যালয়ে ভর্তি।

ক্লাস ৭

দ্বীনের পথে যাত্রা

সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে দ্বীনি শিক্ষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি হয় — কাইচাইল হাফেজিয়া মাদরাসায় ভর্তি।

২০০৫

হিফজুল কুরআন সম্পন্ন

খড়িয়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসা থেকে সফলভাবে হিফজ সম্পন্ন। একই বছর জামিআ রাহমানিয়া আরাবিয়ার তাইসির বিভাগে ভর্তি হয়ে উচ্চতর দ্বীনি শিক্ষার পথে অগ্রসর।

২০১০

মাত্র ৮,০০০ টাকায় শুরু

শিক্ষাজীবনের পাশাপাশি মাত্র ৮,০০০ টাকা পুঁজি নিয়ে ক্ষুদ্র পরিসরে ব্যবসায়িক যাত্রা শুরু — সততা, পরিশ্রম ও দূরদর্শিতার প্রথম পদক্ষেপ।

২০১৩

দাখিল উত্তীর্ণ

ঢাকা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ; উচ্চশিক্ষার জন্য ঢাকা কলেজে ভর্তি।

২০১৫

তাকমীল — মাস্টার্স সমমান

জামিআ রাহমানিয়া আরাবিয়া থেকে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে তাকমীল (মাস্টার্স সমমান) সম্পন্ন।

২০১৬

এইচএসসি ও বিশ্ববিদ্যালয়

ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি।

২০২১

অনার্স ও মাস্টার্স — সমাজবিজ্ঞান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন।

২০২৬

স্বপ্নের সাম্রাজ্য

আজ প্রমিস সিটি, আহবাব রিয়েল এস্টেট ও আহবাব ট্রাভেলস অ্যান্ড ট্যুরসসহ একাধিক সফল প্রতিষ্ঠানের কর্ণধার — হাজারো পরিবারের স্বপ্নের কারিগর।

তিনি হেরে গেলে হেরে যাবে হাজারো-লাখো মানুষের স্বপ্ন — আর তিনি জিতে গেলে জিতে যাবে অসংখ্য মানুষের ক্ষুদ্র সঞ্চয়

তাই আসুন — আপনি, আমি, আমরা সবাই মিলে প্রমিসকে সামনে এগিয়ে নিই। তাহলে জিতে যাব আমরা সবাই।

আমাদের দু'আ

দয়াময় রব যেন তাঁকে সমস্ত হিংসা-হাসাদ ও বিপদ-আপদ থেকে মুক্ত রেখে তাঁর রহমতের চাদরে সদা আবৃত রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রমিসের সাথে এগিয়ে যাওয়ার ও স্বপ্ন পূরণের তাওফিক দান করুন — আমীন।

কারণ প্রমিস মানেই — স্বপ্ন যেখানে বাস্তব।

আপনার পথচলা শুরু হোক আজই

স্বপ্নের ঠিকানা হোক, কিংবা প্রমিস পরিবারের অংশীদার — আমরা আপনার পাশে আছি।